কোম্পানীগঞ্জে ওসি (তদন্ত) মজিবুর রহমানের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২১

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মজিবুর রহমান চৌধুরীর হবিগঞ্জ জেলায় বদলি হওয়ায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টায় থানা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জাহান কাজল।
সেকেন্ড অফিসার সুকোমল ভট্টাচার্যের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার এসআই, ইমরান আহমদ, আজিজুর রহমান, সাইয়েম চৌধুরী, আনোয়ার হোসেন, ইয়াকুব আলী, সাহাব উদ্দিন সহ অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।