জৈন্তাপুরে কুমিল্লার যুবকের লাশ উদ্ধার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২১ জৈন্তাপুর সিলেট প্রতিনিধি:-সিলেটের জৈন্তাপুরে একটি আবাসিক ভবন হতে যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ ও ভবন মালিক সূত্রে যানাযায়, পলাসী হোটেল এন্ড রেষ্টুরেন্ট রন্ধন রুমের কর্মচারী কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট গ্রামের আলী আহমদের ছেলে রবিউল হক রবি (২৪) বেশ কিছু দিন হতে হোটেলে কর্মচারীর কাজ করে আসছে। ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় ডিউটি শেষে হোটেল ভবনের ৩য় তলায় প্রতিদিনের ন্যায় ঘুমাতে যায় রবি। কিন্তু সন্ধ্যা ৬টায় কাজে যোগ না দেওয়ায় অন্যকর্মচারী থাকে ডাকতে তার কোন সাড়া মিলেনি। একপর্যায় উপরের তলার টিনের অংশ দিয়ে গলায় ফাঁস দেখতে পেয়ে হোটেল মালিকে জানায়। ঘটনার সংবাদ পেয়ে হোটেল মালিক জৈন্তাপুর মডেল থানাকে খরবদেন। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে দরজার পাকার অংশ ভেঙ্গে রুমে প্রবেশ করে ঝুলন্তবস্থায় লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে যায়। কি কারনে এমন ঘটনাটি ঘটেছে তা কেউ বলতে পারছে না। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগির আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারন জানার জন্য লাশটি সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। সার্বিক আলামত দেখে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আত্মহত্যা। (সি/স-২০ অক্টোবর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: