হঠাৎ বজ্রপাতে প্রাণ গেলো কোম্পানীগঞ্জের দুই যুবকের শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-বজ্রপাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৪ নং ইছাকলস ইউনিয়নে দুই জেলের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১ টার সময় বজ্রপাতে হতাহতের ঘটনাটি ঘটে। নিহতরা শিবপুর গ্রামের মৃত গুরু চরণ বিশ্বাসের ছেলে নিরঞ্জন বিশ্বাস(২৫) ও একই গ্রামের মৃত রতন বিশ্বাসের ছেলে ফণিন্দ্র বিশ্বাস (৩০)। সূত্রে জানা যায়, প্রত্যেকদিনের ন্যায় ভিকটিমরা মাছ আহরণ করার জন্য হাওড়ে গেলে ঐদিন তারা যথাসময়ে ফেরত না আসায় স্থানীয় লোকজন ও তার নিকটত্মীয়স্বজনরা খোঁজাখুজি করে রাত ০১ টার সময় নৌকার উপরে মৃত অবস্থায় পায়। স্থানীয় ওয়ার্ড সদস্য রিপন সরকার জানান, নিহত খুব অসহায়।স্থানীয় একটি সংস্থা ও জেলা প্রশাসনের পক্ষে উপজেলা প্রশাসন নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করার আস্বাস দিয়েছেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল। নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হবে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য। (সি/স-২০ অক্টোবর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: