পুনরায় সিলেট জেলার সর্বোচ্চ করদাতা হলেন রফিকুল ইসলাম

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২১

সিলেট জেলার মধ্যে তৃতীয়বারের মত সর্বোচ্চ করদাতা (২০২০-২১ করবর্ষে) নির্বাচিত হয়েছেন সিলেটের বিশিষ্ট পাথর ব্যবসায়ী আলহাজ্ব মো. রফিকুল ইসলাম। গতকাল (২৪ নভেম্বর) বুধবার উপশহরস্থ গ্র্যান্ড সুরমা হোটেলে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় পর্যায়ে এই সম্মাননা তার হাতে তুলে দেয়া হয়। এর আগে তিনি ২০১৮-১৯, ২০১৯-২০ কর বর্ষেও একইভাবে সিলেট জেলা পর্যায়ে কর অঞ্চল সিলেটের সেরা করদাতার মর্যাদা পেয়েছিলেন। আলহাজ্ব মো. রফিকুল ইসলাম ধোপাগুল আল্লাহর দান মায়ের দোয়া ষ্টোন ক্রাশার ও গ্রীণ এগ্রো ফার্ম এন্ড ফিসারিজ ও আম্বরখানাস্থ আল্লাহর দান কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী। তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও নানাবিধ সামাজিক প্রতিষ্ঠান ও ইসলামী কর্মকান্ডের সাথে জড়িত। তিনি একজন সফল পাথর ব্যবসায়ী। তিনি সকলের দোয়া প্রার্থী।

(সি/স-২৪ নভেম্বর-তা/ই)