কোম্পানীগঞ্জে কারিগরি কলেজ সম্মুখে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত দুইজন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২১ নোমান আহমেদ (সিলেট) কোম্পানীগঞ্জ:- কোম্পানীগঞ্জের ইমরান আহমেদ কারিগরি কলেজের সম্মুখে (খাগাইল ও দলইরগাঁও রাস্তার সংযোগস্থলে) দুইটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরবাইক আরোহী আহত হয়। আজ ৮ ডিসেম্বর বুধবার দুপুর আনুমানিক ১ টার সময় এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত দূর্ঘটনায় খাগাইল গ্রামের হেলাল আহমদ(১৮)ও মাসুম আহমেদ (১৬) আহত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠানোর কারনে তাদের ঠিকানা সংগ্রহ করা যায়নি গুরুতর আহত হেলাল আহমদ সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং মাসুম আহমেদের অবস্থা তেমন গুরুতর না হওয়ায় স্থানীয় খাগাইল বাজারে চিকিৎসাধীন রয়েছেন। (সি/স-০৮ ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES দূর্ঘটনা বিষয়: