ভারত-পাকিস্তান বিভক্তির ৭৪ বছর পর দুই ভাইয়ের আলিঙ্গন Desk Desk News প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২ ১০ বছর নয়, ২০ বছর নয়। টানা ৭৪ বছর। এরপর আবারও দেখা। ভাইয়ে ভাইয়ে পুনর্মিলন। সেই আনন্দেই মঙ্গলবার এক অন্যরকম দৃশ্যের অবতারণা হলো ভারত-পাকিস্তান সীমান্তের কর্তারপুর করিডোরে। দেখামাত্রই একে অপরকে জড়িয়ে ধরলেন দুই ভাই, কাঁদলেনও। আবেগ বিগলিত এই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ১৯৪৭ সাল। তখন মুহাম্মদ সিদ্দিকের বয়স ছিল ছয় বছর। তার ছোটভাই হাবিবের বয়স মাত্র চার বছর। দেশ ভাগের সময় আলাদা হয়ে গিয়েছিলেন তারা। ঠিক ৭৪ বছর পর তাদের দেখা হলো কর্তারপুর করিডোরে। হৃদয় নিংড়ানো ভালোবাসায় একে অন্যকে এমনভাবে আলিঙ্গন করলেন-যেন সামনের ৭৪ বছরেও তারা পরস্পরকে ছাড়বেন না। আনন্দাশ্রু ভরা ৮০ বছর বয়সি সিদ্দিক এবং ৭৮ বছর বয়সি হাবিবের আলিঙ্গনে আটকে থাকা ওই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর প্রশংসায় ভাসছে কর্তারপুর। ২০১৯ সালের নভেম্বরে করিডোর উদ্বোধনের পর থেকে এটা ১৯৪৭ সালে বিভাজনের সময় বিচ্ছিন্ন অনেকের জন্য মিলন কিংবা পুনর্মিলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মুম্বাইয়ের তারকারাও এই সাইটটি পরিদর্শন করেছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা সানি দেওল এটিকে ‘শান্তির সূচনা’ বলে অভিহিত করেন। ডন SHARES আন্তর্জাতিক বিষয়: