দোয়ারাবাজারে অবৈধ ‘স’ মিলে মোবাইল কোর্ট অভিযান : ৫ ব্যবসায়ীকে জরিমানা

Desk Desk

News

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২

দোয়ারাবাজার প্রতিনিধি: মোঃ আলা উদ্দিন
দোয়ারাবাজারের অবস্থিত পাঁচটি স মিল মালিক কে জরিমানা করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারী শনিবার বিকালে উপজেলার বাংলাবাজারে বিভিন্ন স মিল অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বাংলাবাজারের বিভিন্ন স মিলে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকার দায়ে স মিলের স্বতাধিকারী ইদ্রিস আলী সফিকুল ইসলাম,আনোয়ার হোসেন,সিরাজ মিয়া ও আব্দুল আওয়ালসহ প্রতি স”মিলের মালিককে ৮ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট দেবাংশু কুমার সিংহ।
বনবিভাগের উপজেলা বিট কর্মকর্তা নিতিশ চক্রবর্তী জানিয়েছেন, বেশকিছু দিন যাবত ‘স’ মিল মালিকদের লাইন্সেস নিতে পরামর্শ দেওয়া হলেও তারা আইন না মেনেই মিল চালিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট দেবাংশু কুমার সিংহ বলেন আমাদের অভিযান চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় অভিযানে সহযোগিতা করেন দোয়ারাবাজার থানা পুলিশ ফোর্স।