কোম্পানীগঞ্জে ৫৫৬ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যাবসায়ী আটক Desk Desk News প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০ কোম্পানীগঞ্জে ৫৫৬ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যাবসায়ী আটক। ষ্টাফ রিপোর্টারঃ-সিলেট কোম্পানীগঞ্জে রবিবার (২৩ ফেব্রুয়ারী) ভোর ৪ টা ২০ মিনিটের সময় উপজেলার বাটাডোর বিলের পাশে ১০/১২ জন কারবারীকে কোম্পানীগঞ্জ থানার পুলিশ দাওয়া করে। এ সময় ৫৬৬ বোতল ভারতীয় ফেনসিডিল সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করা গেলেও বাকীরা পালিয়ে যায়।ধৃত ব্যাক্তির নাম বিল্লাল (৩৬)।সে গোয়াইনঘাট উপজেলার লামনী গ্রামের তৈয়বুর রহমানের ছেলে। কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর রাজীব চৌধুরী জানান – কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সজল কুমার কানুর দিক নির্দেশনায় এসঅাই মিজানুর রহমান, এসআই এনামুল হক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদককারীদের ধাওয়া করে একজন মাদক সহ আটক করতে সমর্থ হই। উদ্ধারকৃত ফেনসিডিল মামলার আলামত হিসাবে জব্দ করা হয়।আটক বিল্লালকে প্রধান আসামী করে এবং ১০/১২ জনকে অজ্ঞাত দেখিয়ে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। SHARES জাতীয় বিষয়: