শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু হওয়ার ৫১ বছর পূর্ন হলো

Desk Desk

News

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু হওয়ার ৫১ বছর পূর্ন হলো

ষ্টাফ রিপোর্টারঃ- ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ১০ লক্ষাধিক লোকের সম্মতিতে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় বলে উল্লেখ করেন ডাকসুর তৎকালীন ভিপি তোফায়েল আহমদ। বর্তমানে আওয়ামী লীগের সভপতিমণ্ডলীর এই সদস্য আরও বলেন, ‘সেদিন ছিল এক ঐতিহাসিক দিন। ওই দিন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে আমরা গণসংবর্ধনা দেই। ওই সভায় আমাদের প্রিয় নেতাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করার প্রস্তাব করি আমি। সঙ্গে সঙ্গে উপস্থিত লক্ষাধিক লোক হাত তুলে আমার প্রস্তাব সমর্থন করে। এরপরপরই আমি জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করি। একান্ত সাক্ষাৎকারে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করার প্রেক্ষাপট এভাবেই বর্ণনা করেন বঙ্গবন্ধুর এই ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদ।

প্রসঙ্গত, জনতার প্রতিবাদের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলা ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি প্রত্যাহার করা হয়। সঙ্গে-সঙ্গে শেখ মুজিবুর রহমানসহ সব কারাবন্দিকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। পরেরদিন, ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবর রহমানসহ মামলায় অভিযুক্তদের এক গণসংবর্ধনা দেওয়া হয়। ওই সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত তৎকালীন ডাকসু ভিপি ও সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক তোফায়েল আহমেদ। এই বছর এই উপাধির ৫১ বছর পূর্ণ হলো।