নন্দীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

Desk Desk

News

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

নন্দীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

ষ্টাফ রিপোর্টারঃ-সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজর চেয়ারম্যানের ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ (২৪ ফেব্রুয়ারী) সোমবার।

নজরুল ইসলাম রাজনৈতিক ধারায় কট্টোর আওয়ামীপন্থি ছিলেন। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। তৃনমূল থেকে উঠে আসা নজর চেয়ারম্যান গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা ছারাও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হয়েছিলেন একবার।

জনপ্রিয়তার সর্বোচ্চ পর্যায়ে নিজ ইউনিয়ন নন্দিরগাঁওয়ের চেয়ারম্যান হয়েছিলেন দুইবার।

রাজনৈতিক জীবনে সর্বোচ্চোপ্রাপ্তি হিসেবে নিজ উপজেলার সালুটিকর কলেজ প্রতিষ্টাতা করে হাজার বছরের জন্যে অমর হয়ে রয়ে গেলেন এই রাজনৈতিকবোদ্ধা।

এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

নজরুল ইসলাম নজর চেয়ারম্যানের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে গোয়াইনঘাট উপজেলা বাসী সহ সবার কাছে দোয়া চেয়েছেন মরহুমের বড় ছেলে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান।