স্বপ্নের সোনালী ধান এবার গোলায় উঠার অপেক্ষায় শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২২ টানা বৃষ্টিতে তলিয়ে যায় রোপিত বোরো ফসল।কেউ কেউ পানির নিচ থেকে পাকা ধান কেটে উচু স্থানে এনে রেখেছিল। বাদাম ফসল পানির নিচ থেকে তুলে আনলেও সংগ্রহের আগেই দেখা দিয়েছে পাহাড়ি বন্যা। অঝড় ধারায় বৃষ্টি আর পাহাড়ি বন্যায় যখন বসত ভিটেতে লাল পানির হানা তখন কৃষকের চুখেমুখে উদ্বেগ আর উৎকণ্ঠা। স্বপ্নের ফসল চুখের সামনে পচতে শুরু করেছে দেখে অনেক কৃষকে হতাশায় নিমজ্জিত। অবশেষে টানা কয়েকদিনের বৃষ্টি আর পাহাড়ি বন্যার পর আকাশে সূর্যের দেখা মিলেছে। যারফলে ধান সহ সংগ্রহীত আধা পচা বাদাম শুকাতে ব্যতিব্যস্ত হয়ে ওঠেছে কৃষক-কৃষাণী। গত দুই দিনে আকাশে টানা রোদ থাকায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কৃষকরা ধান শুকাতে দেখা গেছে। কোম্পানীগঞ্জ-সিলেট বঙ্গবন্ধু মহাসড়কের বিস্তীর্ণ জুরে শুধু ধান আর বাদাম শুকানোর দৃষ্য দেখা মিলে। মহাসড়কের আশেপাশের গ্রামের কৃষক-কৃষাণীদের ধান শুকাতে দেখা গেছে। কথা হয় আলমগীর আলম নামে এক কৃষকের সাথে। তিনি জানান, দীর্ঘদিন পরে হলেও রোদের দেখা মিলেছে। আধা পচা ধান গুলো শুকাতে পারবো এখন। আর দু/একদিন রোদ থাকলে সব ধান শুকিয়ে নিতে পারবো। স্বপ্নের সোনালী ধান এবার গোলায় উঠবে ভেবে আত্মহারা আলমগীর সহ অনেক কৃষক। Download News PhotoCard SHARES জাতীয় বিষয়: