দোয়ারাবাজার বন্যার্তদের মাঝে অফিসার্স ক্লাবের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মে ২৩, ২০২২

মোঃ আলা উদ্দিন: দোয়ারাবাজারে বানভাসি মানুষের মাঝে অফিসার্স ক্লাবের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার ও সোমবার দুই শ’ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শেখ মো. মহসিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সিনিয়র সহ-সভাপতি মোঃ আলা উদ্দিন, দোয়ারাবাজার থানার এসআই আসলাম, ইউপি সদস্য ও জাতীয শ্রমিক লীগের সভাপতি মোঃ তাজির উদ্দিন, মিজানুর রহমান মিজু, জুয়েল মিয়া, নেহারুন নেছা ।