কোম্পানীগঞ্জে বন্যার্তদের পাশে দুই প্রবাসী

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২২

 

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট বন্যায় কবলিত কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ আলী ও কানাডা প্রবাসী ইঞ্জিনিয়ার শাহজাহান মোহাম্মদ রুমেলের অর্থায়নে ও কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তুহিন বক্সের সার্বিক তত্ত্বাবধানে সোমবার সকালে ইসলামপুর এলাকায় এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. আব্দুর নূর।

এসময় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ৫ কেজি ১ কেজি পিয়াজ ১ লিটার তেল ২ কেজি আলু ও লবণ প্রদান করা হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত হন যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ আলী ও কানাডা প্রবাসী ইঞ্জিনিয়ার রুমেল।

এসময় তারা সমাজের অবহেলিত-বঞ্চিত ও গরীব মানুষের কল্যাণে কাজ করে যাবার প্রত্যাশা ব্যক্ত করেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য খুরশিদ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, নূর ইসলাম, তাজু মিয়া, শাহ আলম, আলমগীর, মান্না প্রমুখ।-প্রেসরিলিজ