২১ নং ওয়ার্ডে মুহিব রিজভীর উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ Desk Desk News প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২২ সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি ও কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহিব উস সালাম রিজভীর ব্যক্তিগত উদ্যোগে নগরীর ২১ নং ওয়ার্ডের বন্যাদুর্গত অসহায় ২৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২২ মে) বিকেলে ২১ নং ওয়ার্ডের সোনারপাড়া ও ছাপরবন্ধপাড়া এলাকার পানিবন্দী অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী ও বোতলজাত বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল মাহমুদ সুজন, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম মঈন, দপ্তর সম্পাদক এজাজ আহম্মেদ বাবু, সদস্য শাহীন আহমেদ প্রমুখ। এ ব্যাপারে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মুহিব উস সালাম রিজভী বলেন, আকস্মিক বন্যায় ২১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আমাদের নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অকাল বন্যায় ঘরবন্দি, কর্মহীন ও অসহায় মানুষের এই দুঃসময়ে আমি পাশে থাকার চেষ্টা করছি। তিনি আরো বলেন, আমি বন্যার শুরু থেকেই ২১ নং ওয়ার্ডের পাড়া মহল্লাগুলোতে ঘুরে ঘুরে পানিবন্দী মানুষের দ্বারে দ্বারে গিয়েছি এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শুনেছি। আমি আমার সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়েছি। সমাজের বিত্তবানদের আহবান করব, তারাও যেন নিজ নিজ অবস্থান থেকে অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়ান। SHARES জাতীয় বিষয়: