পাড়ুয়া তরুণ সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন পশ্চিম টুকের গাঁও শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, মে ২৪, ২০২২ বহুল আলোচিত পাড়ুয়া তরুণ সংঘ প্রথম ফুটবল গোল্ডেন কাপ টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। স্বাগতিক পাড়ুয়া তরুণ সংঘের সাথে পশ্চিম টুকেরগাঁও ফুটবল একাদশের ফাইনাল ম্যাচটি ২০১৯ এ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কভিড ১৯ এর কারণে ম্যাচটি বন্ধ থাকে। অবশেষে তিনবছর পর ফাইনাল ম্যাচটি মাঠে গড়ালো। মঙ্গলবার বিকাল ০৪ টার সময় পাড়ুয়া খেলার মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ৬০ মিনিটের খেলায় দুইদলই ১-১ গোল করেন। স্বাগতিক দলের পক্ষে একমাত্র গোলটি করেন মোস্তাফিজুর রহমান। এরপর সমতাসূচক গোলটি করেন পশ্চিম টুকের গাঁওয়ের স্ট্রাইকার শাকিল। খেলায় দুই দলই সমতা অর্জন করায় ফলাফল নির্ধারণের জন্যে খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে পাড়ুয়া তরুণ সংঘকে ২-৩ গোলে হারিয়ে প্রথম গোল্ডকাপ জয়ী হয় পশ্চিম টুকেরগাঁও। ম্যাচে নৈপুণ্যমূলক খেলার জন্যে ম্যান অব দ্যা ফাইনাল হোন পাড়ুয়া ঐক্য তরুণ সংঘের গোলকিপার করিম। বিজয়ীদলের টিম ম্যানেজার জুয়েল আহমদ স্বাগতিক পাড়ুয়া তরুণ সংঘের খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করে বলেন, তারাও যথেষ্ট নৈপুণ্যময় খেলেছেন। ধন্যবাদ জানাই আয়োজক,খেলোয়াড়, অতিথিবৃন্দ,মাঠে আগত দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে যাদের সার্বিক সহযোগীতা ও ভালোবাসায় টুর্ণামেন্টটি সফল ও স্বার্থক হয়েছে। SHARES খেলাধুলা বিষয়: