বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাট

Desk Desk

News

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ফুটবল খেলায় জেলা পর্যায়ে ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে গোয়াইনঘাট উপজেলা ফুটবল টিম ।

বৃহস্পতিবার বেলা ২ টায় সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গোয়াইনঘাট উপজেলা ফুটবল টিম টাইব্রেকারে ৪-১ গোলে বিশ্বনাথ উপজেলা বালক টিমকে হারিয়ে জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার মোশারফ হোসেন, সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএিম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক প্রমুখ।

বিজয়ীরা প্রধান অতিথির নিকট হতে পুরস্কার গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম ম্যানেজের কামরুল হাসান।