সন্তান নিয়ে উধাও স্ত্রী, খোঁজ চেয়ে থানায় জিডি শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২ ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জ সদর উপজেলায় এক বছরের ছেলে সন্তান নিয়ে নিখোঁজ লাকি বেগম (২০) নামের এক গৃহবধু। গত ২০ আগস্ট উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধুর শ্বশুড় বাদী হয়ে বুধবার (২৪ আগস্ট) গোপালগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন। জিডি সূত্রে জানা যায়, সদর উপজেলার রবিউল শেখ এর ছেলে ইয়াছিন শেখের সাথে সিলেটের লাকি বেগমের সম্পর্ক করে বিয়ে হয়। ইয়াছিন-লাকি দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে। গত ২০ আগস্ট আনুমানিক সকাল দশটার সময় এক বছর বয়সী ছেলে জিসান শেখকে নিয়ে বাবার বাড়ি সিলেট যাওয়ার উদ্দেশ্যে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তাদের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। গৃহবধুর বাবার বাড়ি সিলেটে খোঁজ নিয়ে জানা যায় সেখানেও তারা যায়নি। এবিষয়ে নিখোঁজ গৃহবধুর স্বামী ইয়াছিন শেখ জানান, তিনি তার স্ত্রী-সন্তানকে খুব ভালোবাসেন। নিম্নবর্তী পরিবার হওয়া সত্বেও তাদের কোনো চাহিদা কখনও অপূর্ণ রাখেননি। তার স্ত্রী-সন্তানকে খুজে পেতে পুলিশের দারস্ত হয়েছেন। তার স্ত্রী-সন্তানের কোনো খোঁজ দিতে পারলে পুরস্কারও ঘোষণা করেছেন তিনি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাদের দেখে থাকেন তাহলে ০১৯২২৭০৩২৭৮ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন গৃহবধুর শ্বশুড় রবিউল শেখ। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: