উপজেলার শ্রেষ্ঠ এসএমসি ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রশংসিত মোর্শেদ আলম

প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ উপজেলা পর্যায়ে সিলেটের কোম্পানীগঞ্জে শ্রেষ্ঠ এসএমসি ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। জারিকৃত প্রজ্ঞাপনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর তালিকায় শ্রেষ্ঠ এসএমসির সভাপতি সহকারী অধ্যাপক মোর্শেদ আলম। তিনি এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

মোর্শেদ আলম নেতৃত্বাধিন ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এমএমসি কমিটি উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় প্রতিষ্ঠানে শিক্ষার মান আরও সুন্দর হবে বলে জানান কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা। তিনি আরও জানান, প্রতিষ্ঠান পরিচালনায় দায়িত্বশীলরা আন্তরিক হলে প্রতিষ্ঠান এগিয়ে যাবে এটাই স্বাভাবিক।