কোম্পানীগঞ্জে ভারতীয় মদ উদ্ধার Desk Desk News প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জে ভারতীয় মাদকের বিরুদ্ধে থানা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার মধ্যরাজনগর গ্রামের সোহেলের বসয় ঘর থেকে ৩২ বোতল ভারতীয় অফিসার চয়েজন মদ উদ্ধার করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সোহেল পালিয়ে যায়। সোহেলের পিতা মৃত মফিজ মিয়া। বুধবার সন্ধ্যা ০৮ টার সময় কোম্পানীগঞ্জ থানা সেকেন্ড অফিসার (এসআই) শাহ আলমের নেতৃত্বে অভিযান দিয়ে ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদ মামলার আলামত হিসেবে জব্দ করা হয় এবং সোহেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ। SHARES অপরাধ বিষয়: