ভোলাগঞ্জে পরিচয়বিহীন ৮ বছরের মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০ মনোয়ার পারভেজঃ -সিলেটের ভোলাগঞ্জ ধলাই ব্রিজের নিচ থেকে বালি চাপা দেওয়া অবস্থায় আনুমানিক ৭/৮ বছরের অজ্ঞাত এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১ টা ৩০ মিনিটের সময় ধলাই ব্রিজের ৫ ও ৬ নং পিলারের মধ্যখানে বালির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটির অর্ধগলিত লাশ দেখতে পায় কয়েকজন শ্রমিক।লাশের পরনে ছিল ফুল হাতা গেঞ্জি ও হাফ প্যান্ট।লাশের কোন আত্মীয় স্বজনের খোজ না পাওয়ায় মৃত্যুর বিষয়টি ধোয়াসাই রয়ে গেলো। লাশ পাওয়ার খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু তাৎক্ষণিক ভাবে ওসি তদন্ত রজিউল্লাহ খাঁনকে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পাঠায়। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার খায়রুল বাশার, এসআই মুস্তাক। কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু লাশ উদ্ধারের ব্যাপারটি নিশ্চিত করেন। ওসি (তদন্ত) রজিউল্লাহ খাঁন সিলকো সংবাদকে বলেন লাশের সুরুতহাল রিপোর্ট তৈরী করে পোস্টমর্টেমের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।পোষ্ট মর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পরে মৃত্যু কারন জানা যাবে। SHARES জাতীয় বিষয়: