দোয়ারাবাজারে বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

Desk Desk

News

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজারে বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পরিষদ কার্যালয় মাঠে বন্যা ক্ষতিগ্রস্ত ৩৪৭টি পরিবারের মধ্যে ২০ হাজার টাকা এবং ৩৯ পিস ঢেউটিন বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামী। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিজাষ্টার রেসপন্স বিভাগের পরিচালক মিজানুর রহমান, কমিউনিকেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর মাহমুদুল হাসান, আইএফআরসি কমিউনিকেশন অফিসার শাহরিয়ার রুপম, ডিজাস্টার রেসপন্স বিভাগের জুনিয়র সহকারী পরিচালক ও ক্যাশ ফোকাল ফারুক আহমদ, মেহেদী হাসান শিশির, সিনিয়র ম্যানেজার আইএফআরসি হাসীবুল বারি রাজীব, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, এনডিআরটি সদস্য তারেক রেদওয়ান, মাহফুজুল হক মিলন, মোস্তাকিম বিল্লাহ মোহিত, সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান সেরু, উপ-যুবপ্রধান-২ প্রিয়াস শ্যাম প্রিতম, যুব সদস্য মাছুম আহমেদ, শাহজাহান আলম সিদ্দিকী, সুমন আহমেদ, নাহিদ, স্বর্ণা, মহিম, রাসেল, সুমি, রেহেনা, নয়ন, তমাল প্রমুখ।