পাথর ব্যবসায়ে লস গুনছেন, ক্ষোভে আত্মহত্যা

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৩

সিলেটের কোম্পানীগঞ্জে কামাল হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেন। বুধবার বিকাল ০৪ টার সময় শশুরালয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহত কামালের বাড়ি ছাতক উপজেলার নিজগাঁও গ্রামের মান্নান মিয়ার পুত্র। থাকতেন ভোলাগঞ্জস্থ শশুর বাড়িতে। জানা যায়, দীর্ঘদিন যাবত পাথর কোয়ারী বন্ধ থাকায়,ভারতে চোনাপাথর ব্যবসায় প্রচুর অর্থ বিনিয়োগ করেন। সম্প্রিতি সেই ব্যাবসাতেও লস গুনছে নিহত কামাল হোসেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে কামাল মিয়াকে রেখে তার স্ত্রী পিতার বাড়িতে যায়।তার স্ত্রী বিকালে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। দরজা খুলে তিনি দেখেন তার স্বামী ঘরের তিরের সাথে গলায় ওরনা পেছিয়ে ঝুলে আছে।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে কামাল মিয়া ভোলাগঞ্জে এলসি কমিশন ব্যবসা করে আসছেন। তিনি তার এক নিকট আত্মীয়কে এলসির ভারতীয় চুনাপাথরের জন্য প্রায় ৩৫ লক্ষ টাকা দেন। এসব টাকা বিভিন্ন জনের কাছ থেকে ধারদেনা করে বিনিয়োগ করেছিলেন। প্রায় ২ বছর আগে এই টাকা দিয়েছিলেন। দীর্ঘদিন থেকে পাওনা দারদের টাকা পরিশোধ না করায় পাওনাদাররা ঋণের জন্য চাপ দিতে থাকলে অবশেষে নিরপায় হয়ে ঋণের বোঝা মাথায় আত্মহননের পথ বছে নেন।