থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৬ সংবাদ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ থানার বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন নবাগত পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। আজ রোববার সকাল ১০টায় থানায় পৌঁছালে ওসি মো. সফিকুল ইসলাম খানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল তাঁকে গার্ড অব অনারের মাধ্যমে অভিবাদন জানায়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমানসহ কোম্পানীগঞ্জ থানার সকল অফিসার ও ফোর্স সদস্য উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সকল প্রশাসনিক রেজিস্টার, নথিপত্র যাচাই-বাছাই করেন এবং অফিসার-ফোর্সদের আবাসন ব্যবস্থা ও মেসের অবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করেন। যোগদানের পর কোম্পানীগঞ্জ থানায় প্রথম পরিদর্শনে এসে ড. চৌধুরী মো. জাবের সাদেক অফিসার ও ফোর্স সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, থানাকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। প্রত্যেকটি মামলা দ্রুত, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে তদন্ত করতে হবে। জনগণের সেবা নিশ্চিত করতে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করুন। থানার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। জনগণের কাছে পুলিশ যেন বন্ধু হিসেবে পরিচিত হয়, সেদিকে সকলে সজাগ থাকবেন। SHARES গণমাধ্যম বিষয়: