অবশেষে মোহাম্মদ আলী গ্রেফতার

Desk Desk

News

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০

স্টাফ রিপোর্টারঃ-শারপিন টিলার লীজ গ্রহীতা মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঘিরে অনেক জল্পনা চলছিল সিলেটের কোম্পানীগঞ্জে। চারটি ওয়ারেন্ট থাকার পরও পুলিশ তাকে খুঁজে পায়নি।অবশেষে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে মোহাম্মদ আলী। কোম্পানীগঞ্জ থানা সদরে প্রকাশ্যে ঘোরাফেরা করার সময় র‌্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে। রাতে তাকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গতকাল সকালে পুলিশ তাকে চার মামলার পলাতক আসামি দেখিয়ে আদালতে সোপর্দ করে। মোহাম্মদ আলী সিলেটের কোম্পানীগঞ্জের কাঠালবাড়ি গ্রামের বাসিন্দা জিয়াদ আলীর পুত্র।

সি/স-তা/ই