ভুল স্বীকার করলেন বদরউদ্দিন কামরান,কোয়ারেন্টিনে যাবার সিদ্ধান্ত

Desk Desk

News

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

সিলকো ডেস্কঃ-বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বিদেশফেরতদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়। সরকারের মন্ত্রিসভাও গত সোমবার বিদেশফেরতদের বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেয়।

এরকম অবস্থায় যুক্তরাজ্য থেকে গত ১৪ মার্চ দেশে ফিরে হোম কোয়ারেন্টিনে থাকেন নি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে গত ১৭ই মার্চ তিনি ঢাকায় গিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানানোর সময় সেখানে উপস্থিত ছিলেন। ওই শ্রদ্ধা জানানোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা জানানোর ছবি ফেসবুকে দেন কামরান। এ নিয়ে শুরু হয় সমালোচনা। তিনি কেন হোম কোয়ারেন্টিনে থাকেন নি, এ নিয়ে প্রশ্ন তুলেন অনেকে। এর প্রেক্ষিতে আর ঘর থেকে ‘বের না হওয়ার’ সিদ্ধান্ত নিয়েছেন কামরান। বর্তমানে তিনি সিলেট নগরীর ছড়ারপারে তাঁর বাসায় আছেন।

তিনি বলেন, ‘আমি এখন ঘরে আছি। কোথাও বের হচ্ছি না, কোন অনুষ্ঠানে যোগ দিচ্ছি না। বিদেশফেরতদের ব্যাপারে যে নির্দেশনা আছে, তা আমি মেনে চলবো।

সূত্রঃসিলেটের দিনকাল। সিস-তাই