লোহাগাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত

Desk Desk

News

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২০

লোহাগাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

নিহত ও আহত কারো পরিচয় এখনও পাওয়া যায়নি।

আজ শনিবার (২১ মার্চ) রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

ট্রাকটি ছিল চট্টগ্রামমুখী। আর কক্সবাজারমুখী পিকআপটি লোহাগাড়া থেকে আজিজনগর যাচ্ছিল।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার সেকেন্ডে অফিসার এসআই আবদুল হাই।