ঢাকার মিরপুরে করোনা উপসর্গ থাকা ব্যাক্তির মৃত্যু

Desk Desk

News

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

সিলকো ডেস্কঃ-রাজধানীর মিরপুরের উত্তর টোলারবাগে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। তার বয়স ছিল ৭৬ বছর।

সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা আফরোজ।

এর আগে শনিবার টোলারবাগে একটি ভবনের এক বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার পাশের বাড়িতে থাকতেন এই ব্যক্তি।

এডিসি মাহমুদা আফরোজ জানান, শনিবার টোলারবাগে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর একটি ভবনের ৩০টি পরিবারকে নজরদারিতে আনা হয়। তবে আজকের নিহত ব্যক্তি কিভাবে করোনায় আক্রান্ত হন তা নিশ্চিত হওয়া যায়নি।

মাহমুদা আফরোজ বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি করোনা সাসপেক্টেড ছিলেন। তার নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে (জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) পাঠানো হয়েছিল। আজ ফল আসে তিনি করোনায় আক্রান্ত। পরে সন্ধ্যায় পরিবারের সদস্যরা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি বলেন, ‘শনিবার করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি যে বাসায় থাকতেন ওই বাসার পাশেইি উনি থাকতেন। তার পরিবার জানিয়েছে, বিদেশ ফেরত কেউ তাদের বাসায় নেই।’

মৃতের মরদেহ আইইডিসিআর বুঝে নিবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তবে আইইডিসিআর রবিবার সর্বশেষ যে সংবাদ সম্মেলন করেছে সেখানে নতুন করে কারো মৃত্যুর কথা জানানো হয়নি। তাদের দেয়া তথ্য অনুযায়ী দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন দুজন।

নতুন এই ব্যক্তিকে হিসেবে নিলে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ায় তিনজন। আক্রান্ত হয়েছেন ২৭জন। সারাবিশ্বে করোনায় মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ।

সি/স-২২মার্চ-তা/ই