কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড কবির এগ্রো: ১৫লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি Desk Desk News প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০ স্টাফ রিপোর্টার:-কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড কবির এগ্রো: ১৫লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি গত ২২ এপ্রিল বুধবার রাতে কালবৈশাখী ঝড়ে কুমিল্লার বুড়িচং বাকশীমুল ইউনিয়নে কবির এগ্রো’র ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,বাকশীমুল গ্রামের মোঃ কবির হোসেন দীর্ঘদিন ধরে বলারামপুর এলাকায় প্রায় ২০০শতক পুকুরের মাছ চাষ করে আসছেন। মাছ চাষের পাশাপাশি পুকুরের পাড়ের উপর তিনটি ঘর নির্মাণ করে মুরগীর ফার্ম চালু করেন। ফার্মগুলোতে প্রায় ২ হাজার মোরগী ছিল। যা অল্প কয়েকদিনের মধ্যে বিক্রয় করার কথা ছিল। কিন্ত কালবৈশাখী ঝড়ের তান্ডবে ফার্মের ঘরগুলো লণ্ডভন্ড হয়ে পুকুরের পানিতে পড়ে গেলে মোরগীগুলো পানিতে ডোবে মারা যায়। পুকুরের মাছ পরিচর্যা ও ফার্মগুলো দেখাশুনার কাজে এলাকারা অনেক বেকার লোকের কর্মসংস্থান হয়েছিল। এই ফার্ম ও পুকুরে মৎস্য চাষের মাধ্যমে বাকমীমুল এলাকার প্রায় দশটি পরিবারের জীবিকা নির্বাহ হতো। মোরগীর ফার্মগুলো নষ্ট হয়ে যাওয়ায় ফার্মের মালিক মোঃ কবির হোসেনের প্রায় চৌদ্দ-পনের লক্ষ টাকার ক্ষতি হয়। কবির এগ্রো’র মালিক মোঃ কবির হোসেন জানান, কালবৈশাখী ঝড়ে তার বয়লার মোরগীর ফার্মের দুটি ঘর লন্ডভন্ড হয়ে যায়। দুটি ফার্মে প্রায় ১৫/১৬শত মোরগী ছিল। প্রতিটি মোরগীর ওজন প্রায় ২কেজি করে। প্রবল ঝড়ের কারণে ফার্মের দুটি ঘর লন্ডভন্ড হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। এতে পানিতে ডোবে প্রায় ৮/৯শত মোরগী মারা যায়। ফলে তার দুটি ফার্মের ঘর ও মোরগীসহ প্রায় ১৩ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। স্থানীয় ইউপি মেম্বার রকিবুল ক্ষতিগ্রস্থ স্থান পরির্দশন করেছেন এবং প্রয়োজনীয় সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া কবির এগ্রো ক্ষতিগ্রস্থ মোরগীর ফার্মগুলো দেখতে যান। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান জানান, কালবৈশাখী ঝড়ে যারা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের তালিকা করে পূর্ণবাসনের ব্যবস্থা করবো। (সি/স-২৫-এপ্রিল-তা/ই) SHARES অর্থনৈতিক বিষয়: