আজকের কবিতা/ উপহাস শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৪:২৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০ উপহাস কবি সাম্যবাদী আনিসুল ইসলাম ঐ বেটা তুই জানিস নাকি খাই কি আমি রোজ? গন্ধ চালের ভাত খাই আমি দেখিস নিয়ে খোজ সাত আট রকম তরকারী খাই গরু, মুরগী, কাতলা, রুই বোয়াল মাছ আর ইলিশ ফ্রায়ের সেই মজা তুই পাইবি কই। অঢেল খেয়ে জানিস বেটা বাড়ছে আমার মেদ ভুরি তবু, বাচতে হলে খাইতে হবেই খাওয়ার তো আর নাই জুরি এত স্বাদের তরকারী তাও অনেক কিছুই নস্ট হয়। হজম করতে তাইতো সাতে পেপসি, কোলা ঢালতে হয় তুই বেটা কি বুঝবি এসব খাস তো শুধুই ডাল আর ভাত কোর্মা পোলাও খাইতে গেলেই পরবে জানি মাথায় হাত। বলতো শুনি এসব খেয়ে কেমন তোদের রাত কাটে? তুই তো ভিষণ গরীব মানুষ এসব তো নাই তোর বাটে। ঠিক ধরেছেন সাহেব বাবু পেটের দায়ে নেহাৎ কাবু সারা দিনে ঘাম ঝরিয়ে কামাই করি তেমন কি নুন আনতে মোর পান্থা ফুরায় কেমনে খামু মাখন ঘি। আমার ঘরের নাদান শিশু তাহার মনেও প্রশ্ন জাগে হটাৎ সেদিন আমায় বলে বাবা মাংস খেতে কেমন লাগে? বল্লাম আমি কস্টে হেসে মাংস তে আর কি আছে বল সবই গড়ায় একই পেটে স্বাদ চলে যায় খাইলে জল। আপনার বাবু ঢের আছে তাই নস্ট হলেও কমবে না বাবুর সাতে তাল মেলালে আমার তো ভাই চলবে না আমার অতি অল্প কামাই তাতেই আমি ভিষণ খোশ ডাল ভাতেই মোর দিন কাটে বেশ নাই কিছুতেই অসন্তোষ।। Download News PhotoCard SHARES সাহিত্য বিষয়: