মেহেদী ইসলামের কবিতা “ইচ্ছে”

Desk Desk

News

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

নাজিরপুরের ছোট্ট এক জন খুদে কবি মেহেদী ইসলাম (১৮)। তিনি কবিতা লিখতে পছন্দ করেন লেখা কবিতা…..

ইচ্ছে
মেহেদী ইসলাম

ইচ্ছে করছে দেখতে ভীষণ
দেখতে তোমার হাসি
ইচ্ছে করছে বাজাই বসে
মধুর সুরের বাঁশি।

ইচ্ছে করছে উড়াই আকাশে
সাদা মেঘের ভেলা,
কাশবনে খেলবো দুজন,
লুকুচুরির খেলা।

তোমায় নিয়ে ইচ্ছে আমার
জাগবো নিশিরাত,
সাত সমুদ্র পাড়ি দেব,
হাতে রেখে হাত।

ইচ্ছে করে তোমায় নিয়ে
হারাই বহুদূর,
যেখানে কোকিল গায় শান্তির গান
রাত শেষে হয় ভোর।

ইচ্ছে করে তোমায় নিয়ে
দেখবো জ্যোৎস্না রাত,
রাত শেষে সূর্যি মামা,
বলবে “সুপ্রভাত”।
এমনি করে কাটবে দিন,
কেটে যাবে সন্ধ্যা।

তোমায় নিয়ে ইচ্ছে ভীষণ,
কাটাবো ছুটির ঘন্টা।