নারী লেখক সোসাইটির নূরজাহান স্মৃতি পদক অনুষ্ঠান

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০

স্টাফ রিপোর্টার:-বাংলাদেশ নারী লেখক সোসাইটি একটি সাহিত্য ও সামাজিক সংগঠন। সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের নিয়ে কাজ করার ব্রত নিয়ে এগিয়ে চলছে। সেইসাথে সাহিত্যেও নারীদের পদাচারনার জন্য উৎসাহ এবং সম্মাননা জানানোর জন্য নারী জাগরণের পথের আলো নূরজাহান বেগম এর নামানুসারে “নূরজাহান বেগম পদক “প্রদান করা হয় একজন সুসাহিত্যিককে।

সংগঠনের কার্যক্রমের অনুদান সদস্যদের কাছ থেকে সংগ্রহ করা হয়। যারা সংগঠনে আজীবন সদস্য এবং বিভিন্ন ইভেন্টে লিখে সর্বোচ্চ নম্বর বিচারকের মাধ্যমে পায় তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় দেয়া হয়।
নারীদের এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদানের ক্ষুদ্র প্রয়াস নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী লেখক সোসাইটি।

(সি/স-২৯ অক্টোবর-তা/ই)