কোম্পানীগঞ্জে অসহায় মানুষের জন্যে প্রধান মন্ত্রীর ঈদ উপহার Desk Desk News প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মে ১৯, ২০২০ স্টাফ রিপোর্টার:- সিলেটের কোম্পানীগঞ্জে ১ হাজার ২ শত অসহায় ও হতদরিদ্রের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আগামী ২৭ রমজান বৃহস্পতিবার ১১ টার সময় উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে এ উপহার সামগ্রী বিতরণ করা হবে।। সিলেট ৪ আসনের এমপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমদ সাহেবের নিজস্ব অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হবে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া এক প্রেস বার্তায় উপহার সামগ্রী বিতরণের বিষয়টি জানান। উক্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ নের্তৃবৃন্দসহ উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারন সম্পাদককে উপস্থিত থাকার জন্যে আহ্বান করা যাচ্ছে। উপহার ঈদ সামগ্রী বিতরণের ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস প্রতিবেদককে বলেন- বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় মানুষেরা যাতে উৎসব উদ্দিপনার মাধ্যমে ঈদ উযাপন করতে পারে সে জন্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। (সি/স-১৯ মে-তা/ই) SHARES জেলা/উপজেলা বিষয়: