এসএসসি ও সমমান পরিক্ষায় উত্তীর্ণদের ডা. ধীরেন্দ্র কুমার দাম’র শুভেচ্ছা

Desk Desk

News

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জুন ২, ২০২০

 

সিলকো ডেস্ক:-কোম্পানীগঞ্জ উপজেলাসহ সিলেট জেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল কোমলমতি শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ডাক্তার ধীরেন্দ্র কুমার দাম।

উপজেলার ছনবাড়ী গ্রামের তরুণ এই শিক্ষানুরাগী,সমাজ সেবক ও পল্লী চিকিৎসক মঙ্গলবার (২ মে) প্রেরিত এক বার্তায় এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

ডাক্তার ধীরেন্দ্র কুমার দাম তার প্রেরিত বার্তায় বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ। অমিত সম্ভাবনা তাদের হাতছানি দিয়ে ডাকছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন আগামী দিনগুলোতেও দেশের জন্য কল্যাণ বয়ে আনার তীব্রবাসনা তোমাদের মনে জাগ্রত করতে হবে৷ মনে রাখবে দেশের জন্য কিছু করতে পারার চাইতে আনন্দের আর কিছু হতে পারে না৷

পরিশেষে তিনি এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের পুষ্পিত অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

(সি/স-০২ জুন-তা/ই)