জাতীয় সংসদের প্যানেল স্পিকার মনোনীত হলেন মহিবুর রহমান মানিক (এমপি)

Desk Desk

News

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

 

স্টাফ রিপোর্টার:-কঠোর বিধিনিষেধের মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে করোনাকালীন সময়ে বাজেট অধিবেশন শুরু হয়েছে। আজ বুধবার (১০ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এই বাজেট ও অষ্টম অধিবেশন শুরু হয়।

এদিকে,  মহান জাতীয় সংসদের প্যানেল স্পিকার হলেন বৃহত্তর সিলেটের সন্তান (সুনামগঞ্জ-৫ আসনের) এমপি মহিবুর রহমান মানিক।

প্রতি বছরের মতো এবারও অধিবেশন পরিচালনার জন্য পাঁচজন প্যানেল সভাপতি মনোনয়ন দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এবারের প্যানেলে রয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক।

আজ বুধবার (১০ জুন) বিকেল ৫টার পর অধিবেশনের শুরুতেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সংসদ পরিচালনার জন্য সহযোগিতা চেয়ে স্পিকার বাজেট অধিবেশনের জন্য প্যানেল সভাপতি মনোনয়ন দেন।

এবারের বাজেট অধিবেশনের প্যানেল সভাপতিরা হলেন মুহাম্মদ ফারুক খান, এ বি তাজুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশীদ ও বেগম মেহের আফরোজ।

(সি/স-১০ জুন-তা/ই)