কোম্পানীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২০

স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দ্বিন ইসলাম (২৭) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়াছে।নিজ প্রান হন্তারক দ্বিন ইসলাম উপজেলার ইসলাম পুর পশ্চিম ইউনিয়নের ইসলাম পুর উত্তর পাড়ার আফাজ উদ্দিনের ছেলে।

নিহতের মা মরিয়ম বেগম (৬০) জানান (২১ জুন) দিবাগত রাত ১০ টার পরে সে ঘর থেকে বাহির হয়। অনেক খোজাখুজির পর আনুমানিক রাত ১১ টার সময় বসত ঘরের পাশে পুরাতন কবরস্থানের কালাউজা গাছে গলায় রশি দিয়ে ফাস লাগানো অবস্থায় তার লাশ দেখতে পাই।পরবর্তিতে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়সূত্রে জানা যায়,মৃত দ্বিন ইসলাম দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন।অর্থাভাবে দীর্ঘদিন যাবত তার চিকিৎসাকার্য বন্ধ ছিলো।

নিহতের চাচাতো ভাই আব্দুল জলিল বলেন,সে দির্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল।অনেক দিন ধরেই তার চিকিৎসা চলছিল।

এ ব্যাপারে লাশ সুরুহতাল করতে আসা কোম্পানীগঞ্জ থানার এস আই মিজানুর রহমান বলেন,লাশের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি,প্রাথমিক তদন্তে বুজতে পারছি এটা অপমৃত্যুর ঘটনা।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রজিউল্লাহ খাঁন বলেন, লাশ সুরুতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

(সি/স-২২ জুন-তা/ই)