৭ শত বন্যার্ত পরিবারকে ত্রাণ দিলেন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ Desk Desk News প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০ স্টাফ রিপোর্টার:-উত্তর সিলেটের বৃহত্তর সামাজিক সংগঠন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের উদ্যোগে, অসহায় খেটে-খাওয়া মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ।অদ্য মঙ্গলবার ২৮ ‘শে জুলাই সকাল ১০ টার উপজেলা পরিষদ মাঠে উপজেলার ৬ টি ইউনিয়নের ৭ শত অসচ্ছল পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্ধোধন করা হয়। ত্রাণ বাস্তবায়ন কমিটির সদস্য, ব্যবসায়ী জনাব শামিম আজাদের সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির সমম্বয়কারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এর পরিচালনায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ ভবনের সম্মুখে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ লাল মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন এর চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন, আবুল খায়ের,জয়নাল আবেদীন জনি, সাংবাদিক আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক জনাব ওলিউল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা মাহবুবুর রহমান, রাসেল আহমদ, কাজী আমির উদ্দিন, প্রবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল আলিম, সহ প্রচার সম্পাদক জনাব কফিল উদ্দিন কফিল,কেন্দ্রীয় কমিটির ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জনাব সাদ্দাম হোসেন, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জনাব সুহেল রানা,বাস্তবায়ন কমিটির সদস্য সাংবাদিক মঈনুদ্দিন মিলন,জনাব শরীফ উদ্দিন, বাস্তবায়ন কমিটির সদস্য ফয়সাল আহমদ, সাইদুল ইসলাম, প্রবাসী উন্নয়ন পরিষদের সৌদি আরব শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান। (সি/স-২৮ জুলাই-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: