দঃ রনিখাই ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেনের সাথে যুব সমাজের বৈঠক

Desk Desk

News

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

 

স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সালাম বিক্রস ফিল্ডের সত্বাধিকারী ইকবাল হোসেন এমাদকে নিয়ে নির্বাচনী আলাপচারিতায় বসলো দক্ষিণ রনিখাই ইউনিয়নের ০১ নং ও ০২ নং ওয়ার্ডের যুব সমাজ।উক্ত অনুষ্ঠানের পরিচালনা করেন ইকবাল হোসাইন ও সভাপতিত্ব করেন এক নং ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বি ময়না মিয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন নোমান আহমেদ,মাওলানা আবুল হোসাইন, নূরুল আমীন,জামান,কবির আহমদ(শিপু),মাওলানা রহমতুল্লাহ, শাহিন আহমেদ (শাহেন)এনাম আহমদ।উক্ত সভার মধ্য মনি ইকবাল হোসেন এমাদ বলেন দক্ষিণ রনিখাই ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপ দিতে আপনারা যোগ্য বুঝে পক্ষ নিন। ”আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো”এই স্লোগানের পরিবর্তে ”আমার ভোট আমি দেব, যোগ্য যে তাকে দেবো ”এই স্লোগানকে সামনে রেখে এগোতে হবে।তিনি আরো বলেন আমি যোগ্য এমন নয় আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দিবেন। কারন ভোট একটি পবিত্র আমানত ও রাজনৈতিক অধিকার। সভায় উপস্থিত ছিলেন আব্দুল মুতালিব (সাবেক মেম্বার চার নং ওয়ার্ড),মাওলানা সুহেল আহমেদ,বাসির মিয়া, হাফিজ নাজমুল ইসলাম (হাসান),,মাওলানা মছদ্দর আলী,কছির মিয়া,রুবেল আহমেদ,ইনতাজ মিয়া,রুমেল,জুনাইদ,আহসান হাবীব,কামরান আহমদ,আলাউদ্দিন রাজ,গিয়াস উদ্দিন,মুসলেহ উদ্দিন, বুরহান উদ্দিন,দেলোয়ার মিয়া,হাবিব আহমেদ, দুলাল আহমেদ।সভার সমাপ্তি ঘোষণা করা হয় সভার সভাপতির বক্তব্য দিয়ে। সভাপতি তার নিজ বক্তব্যে বলেন আমরা কারো পক্ষপাতিত্ব করব না।আমাদের ইউনিয়ন অত্যন্ত অবহেলিত এরজন্যই একজন শিক্ষিত, ভদ্র, নম্র ও সচেতন ব্যক্তিকেই আমাদের চেয়ারম্যানের আসনে বসাতে হবে।তাহলেই আমাদের ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপ দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ।

(সি/স-২৯ আগস্ট-তা/ই)