ধর্মপাশার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে বৈঠক অনুষ্ঠিত Desk Desk News প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০ মোবারক হোসাইন ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনের একটি কক্ষ্যে বাল্য বিবাহ রোধ,মাদক নির্মুল,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও করোনা ভাইরাস সংক্রমণরোধে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সোমবার দুপুরে ধর্মপাশা থানা পুলিশ এই বৈঠকের আয়োজন করে। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মপাশা থানার সহকারি উপপরিদর্শক (এএসআই)আবদুল করিম,স্থানীয় বাসিন্দা হুমায়ূন আহমেদ প্রমুখ।# SHARES সারাদেশ বিষয়: