আঃলীগ নেতা আলমগীর কবিরের মৃত্যুতে ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবে শোক Desk Desk News প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০ মোবারক হোসাইন ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি:-সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবীর (৬০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) সূত্রে জানা যায় করোনা ভাইরাসে আকান্ত হয়ে তিনি রাজধানী ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হলে রবিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। প্রয়াত আলমগীর কবীর জেলার ধর্মপাশা উপজেলার ধর্মপাশা গ্রামের প্রয়াত চাঁন মিয়ার জেষ্ঠ সন্তান ও ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমুর সহোদর বড় ভাই। তিনি সুনানামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগেরর সহ-সভাপতি ,ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, খয়েরদীর চর দাখিল মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। এছাড়াও তিনি সুনামের সাথে দ্বীর্ঘ মেয়াদে ধর্মপাশা বিআরডিবির চেয়ারম্যান ও ধর্মপাশা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সদস্য হিসাবে জনকল্যাণমুলক কাজ করে গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রহী রেখে গেছেন। এদিকে আওয়ামী লীগ নেতা আলমগীর কবীরের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করে শোকাসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ,এড.মামুনুর রহমান , ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক সোহন আহমেদ,সাংবাদিক মোবারক হোসাইন,লিপু মজুমদার আবদুল্লাহ আল সানি সহ প্রেসক্লাব সদস্যগন। (সি/স-০৭ সেপ্টেম্বর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: