লেবাননে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে ত্রান বিতরণ Desk Desk News প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০ মো ইকবাল হোসেন মুন্না:-লেবাননে গত একবছর ধরে অর্থনৈতিক সংকট চলছে।তাছাড়া রাজনৈতিক অস্থিরতা,করোনা মহামারী ও বিস্ফোরণের কারণে প্রায় ৮০ভাগ প্রবাসী বাংলাদেশী চাকরি হারিয়ে মানবতার জীবনযাপন করছে। নবগঠিত বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সকল দেশের সমন্বয়কদের আর্থিক সহযোগীতায় লেবাননের বিভিন্ন সিটিতে ঘুরে ঘুরে গতকাল ০৬/০৯/২০২০ইং – ৬০ প্রবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন, লেবানন প্রবাসী অধিকার পরিষদ শাখা। খাদ্য সামগ্রীর মধ্যে যা যা ছিল- ১.চাউল -৩কেজি, ময়দা ২কেজি, পেঁয়াজ ২কেজি আলু ২কেজি মুসরী ডাউল ১কেজি লবন ১কেজি । এসব সহযোগিতা পেয়ে অসহায় প্রবাসীদের মাঝে আনন্দ বিরাজ করছে। তার আগে খাদ্যসামগ্রী বিতরণের জন্য সকাল ১১টায় আশরাফিয়া,ভৈরুত এলাকায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ লেবানন শাখার একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন জার্মান থেকে , বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার জনাব কবির হোসেন। এ সময় তিনি সকলের উদ্দেশ্য বলেন,প্রবাসীদের অধিকার নিশ্চিত করার লক্ষে এবং সারা বিশ্বের অসহায়,নির্যাতিত প্রবাসীদের যে কোন সমস্যায় পাশে থাকার জন্যই বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ গঠিত হয়েছে।এটি একটি অরাজনৈতিক সংগঠন, এখানে বাংলাদেশী সকল প্রবাসীদের আমন্ত্রণ । এ সময় আরো বক্তব্য রাখেন, লেবানন শাখার সমন্বয়ক রতন সরকার, মোঃহাবিবুর রহমান সরকার ও সিটি সহ-সমন্বয়ক মনি বিশ্বাস । বক্তারা বলেন,আমরা প্রবাসীরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে সকল প্রবাসীদের দুঃখ কষ্ট নিরসন করা সম্ভব।তাছাড়াও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের বিভিন্ন দেশের কেন্দ্রীয় সমন্বয়কদের প্রতি ধন্যবাদ জানান, লেবানন অসহায় প্রবাসীদের মাঝে খাদ্যসামগ্রীর ও অর্থ দিয়ে পাশে থাকার জন্য । বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ লেবানন শাখার সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন- ১.রতন সরকার (সমন্বয়ক) ২.মোঃহাবিবুর রহমান সরকার (সমন্বয়ক) ৩.কবির হোসেন (সহ-সমন্বয়ক) ৪.মাইনউদ্দীন চিস্তী (সহ-সমন্বয়ক) ৫.মতিউর রহমান (সহ-সমন্বয়ক) ৬.সামির হোসেন (সহ-সমন্বয়ক) ৭.আব্দুল মজিদ (সহ-সমন্বয়ক) ৮.মনি বিশ্বাস (সিটি সমন্বয়ক) ৯.মোসাম্মদ অনু(সিটি সমন্বয়ক) ১০.মোবারক হোসেন (সহ-সমন্বয়ক) ১১.ফিরোজ মিয়া। ১২.মাওলানা জাহিদ মিয়া। ১৩.এনজেলা। ১৪.জসিম মিয়া। ১৫.মান্নান মিয়া। ১৬.ইলিয়াস খাঁন। ১৭.হাবিব চৌধুরী। ১৮.মহসিন। ১৯রোকসানা। তাছাড়াও আরো অনেক সদস্য ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন । (সি/স-০৮ সেপ্টেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: