বরুণী পীর আল্লামা খলিলুর রহমানের ইন্তেকাল

Desk Desk

News

প্রকাশিত: ৩:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

স্টাফ রিপোর্টার:-শায়খুল হাদীস আল্লামা খলিলুর রহমান পীর সাহেব বরুণী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার দিবাগত রাত ১ টা ৪৫ মিনিটের সময়  মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ছিলেন শায়খুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রাহ:) এর বিশিষ্ট খলিফা, শায়খ লুৎফুর রাহমান বরুনী (রাহ:)’র বড় সাহেবজাদা এবং বৃটেনের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা নূরে আলম হামিদীর পিতা।

বিষয়টি সিলেটের একাধিক আলেম-উলামার সূত্রে নিশ্চিত হওয়া যায়।

(সি/স-০৯ অক্টোবর-তা/ই)