শ্রীমঙ্গল-মৌঃবাজার মহাসড়কে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

Desk Desk

News

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

আসরাফুল ইমরান:– শুক্রবার(২৩ অক্টোবর)রাত ৮ টা ১০ মিনিটের সময় শ্রীমঙ্গল-মৌলভীবাজার মহাসড়কের কালাপুর মেরীগোল্ড ফিলিং স্টেশনের সামনে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির ড্রাইভার ভিমসি ভুনবীর বাসিন্দা বিজয় পাল(৩৬) পিতা অজিত পাল গুরুতর আহত হন।তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হসপিটালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা যায় গুরুতর আহত সিএনজি চালক মৌলভীবাজার সদর হাসপাতাল মারা যান।

শ্রীমঙ্গল থানার এসআই আলমগির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান প্রাইভেট কার(সিলেট ক-১১০০৭৭)অন্য একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে অপর প্রান্ত থেকে আসা সিএনজিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে,প্রাইভেট কারের ভিতরে কয়েকজন মহিলা ও একটি শিশু ছিলেন।

(সি/স-২৪ অক্টোবর-তা/ই)