কোম্পানীগঞ্জে কিশোরী ধর্ষণ,ধর্ষক পলাতক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০ স্টাফ রিপোর্টারঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঠালবাড়ি গ্রামে ৪ সন্তানের পিতা কর্তৃক ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।ধর্ষক একই গ্রামের সুলতান মিয়ার ছেলে মিরাজ আলী (৪০)। মামলার এজাহার সূত্রে জানা যায় শনিবার (১৭ অক্টোবর) রাত ৮ টার সময় কিশোরী রহিমা (ছদ্দনাম) বসত ঘরের পাশে টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এসময় উৎপেতে থাকা মিরাজ ভিকটিম রহিমাকে মুখ চেপে পার্শ্ববর্তী পতিত জমিতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় তার আর্তচিৎকারে বাড়ির লোকজনে দৌড়ে আসলে ধর্ষক মিরাজ পালিয়ে যায়। ঘটনার প্রেক্ষিতে সোমবার সকালে ভিকটিমের পিতা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে,ঘটনার সত্যতা প্রমান পাওয়ায় অভিযোগটি এজাহারভুক্ত হয়। মামলা নং১৯। ঘটনার পর থেকে ধর্ষক মিরাজ আলী পলাতক রয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জাহান বলেন,ঘটনার সাথে সাথে কেউ অভিযোগ দিলে আসামীকে গ্রেফতার করা যেতো।অভিযোগ পাওয়ার সাথে সাথে আসামীকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।ভিকটিম কিশোরীর স্বাস্থ্য পরিক্ষার জন্যে আদালতের মাধ্যমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: