ভোলাগঞ্জ থেকে ৪ শত ৬০ বোতল মদসহ একজন আটক

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৬০ বোতল ভারতীয় মদসহ কামিচুর রহমান (২৬) নামের একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি সিলেট সদরস্থ জালালাবাদ থানাধীন বড়কাফন গ্রামের মৃত জামমেদ আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) র‍্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফট্যান্টে কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে উপ-অধিনায়ক মেজর শওকাতুল মোনায়েম, ও এএসপি ওবাইনসহ র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ আদর্শগ্রাম (গুচ্ছগ্রাম) থেকে তাকে আটক করা হয়।

পরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।মামলা নং-১৯। আটককৃত ব্যাক্তিকে গ্রেফতার দেখিয়ে ও জব্দকৃত মাদক মামলার আলামত হিসেবে জব্দ করা হয়।পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

(সি/স-২৪ সেপ্টেম্বর-তা/ই)