কোম্পানীগঞ্জ থানায় একই দিনে দুইটি ধর্ষণ মামলা রেকর্ড ,১ ধর্ষক গ্রেফতার Desk Desk News প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জ থানায় একই দিনে দুই দুইটি ধর্ষণের ঘটনায় মামলা রেকর্ড হয়েছে।উপজেলার কাঠালবাড়ি গ্রামে ৪ সন্তানের পিতা কর্তৃক প্রতিবেশী ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে সোমবার (১৯ অক্টোবর) প্রথম মামলাটি রেকর্ড হয়।মামলা নং ১৯। দ্বিতীয় মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনাস্থল উপজেলার চাটিবহর ছড়াটিলা গ্রামের ভিকটিম রহিমার(ছদ্দনাম) (১৫) সাথে ফখরুল ইসলাম (২০) নামীয় প্রতিবেশী চাচার প্রেমের সম্পর্ক চলছিলো।তারই সুবাদে কিশোরীর সাথে জোর পূর্বক দৈহিক সম্পর্ক গড়ে তুলে। দীর্ঘ দুই বছরের প্রেমের সুবাদে প্রায়ই গোপন অভিসারে এক হতো দুইজন।তারই প্রেক্ষিতে বিগত ১০ অক্টোবর রাতে কিশোরীর সাথে জোর পূর্বক দৈহিক সম্পর্ক গড়ে তুলে অভিযুক্ত ধর্ষক।পরবর্তিতে (১৮ অক্টোবর) রবিবার রাতে ধর্ষণের উদ্দেশ্যে আবারো ভিকটিমের ঘরে প্রবেশ করলে,ভিকটমের মা তাকে তাড়া করলে সে পালিয়ে যায়। এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।মামলা নং ২১।অভিযোগ পাওয়ার সাথে সাথে কোম্পানীগঞ্জ থানার এসআই শামসুল আরেফিন অভিযুক্ত ফখরুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। (সি/স-১৯ অক্টোবর-তা/ই) SHARES অপরাধ বিষয়: