বুড়িচংয়ে রেজভীয়া দরবার শরীফের ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন Desk Desk News প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০ কাজী খোরশেদ আলম,বুড়িচং,কুমিল্লা,সংবাদদাতা গতকাল ৩০অক্টোবর শুক্রবার বিকালে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর রেজভীয়া দরবার শরীফের উদ্যোগে ১২ রবিউল আউয়াল উপলক্ষে জশনের জুলুস ও আনন্দ মিছিলসহকারে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। দক্ষিণ শ্যামপুর রেজভীয়া দরবার শরীফের মুফতি মহিবুল্লাহ রেজভী, মোঃ সফিকুর রহমান ভুইয়া রেজভী, মোঃ মুলফত আলী ভুইয়া রেজভী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বশির ভুইয়া রেজভী, মোঃ আঃ হক মাষ্টার, মোঃ মুলফত আলী ভুইয়া রেজভীর নেতৃত্বে ঈদে-ই-মিলাদুন্নবী উপলক্ষে জশনের জুলুস ও আনন্দ মিছিলটি পিকআপ ভ্যান,সিএনজি,মটরসাইকেল যোগে দক্ষিণ শ্যামপুর রেজভীয়া সুন্নিয়া জামে মসজিদ হতে শুরু উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। এতে বুড়িচং উপজেলার বিভিন্ন দরবার শরীফের ভক্তবৃন্দ অংশগ্রহন করেছেন। (সি/স-৩০ অক্টোবর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: