সভাপতি আব্দুল হান্নান ও সম্পাদক মাহফুজ মিয়া নির্বাচিত Desk Desk News প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেট জেলা ট্রাক,পিকআপ,কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি-২১৫৯ কোম্পানীগঞ্জ আঞ্চলিক শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে মোটর সাইকেল প্রতিকে আব্দুল হান্নান নিকটতম প্রতিদন্দ্বি তেরা পাশার প্রাপ্ত ভোটের চেয়ে ৫৬ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন।আব্দুল হান্নানের প্রাপ্ত ভোট ৪০১। তেরা পাশা চেয়ার প্রতিক নিয়ে পেয়েছে ৩৫৫ ভোট এবং হরিন প্রতিক নিয়ে সুরুজ আলী পেয়েছেন ১২৮ ভোট। সভাপতি পদে আব্দুল হান্নানের তৃতীয় বারের বিজয় এর আগে প্রথম ও দ্বিতীয় মেয়াদী সভাপতি পদে আসীন ছিলেন। সাধারণ সম্পাদক পদে দেওয়াল ঘড়ি প্রতিকে মাহফুজ মিয়া তার নিকটতম প্রতিদন্দ্বি এমরান আহমদ হিরার প্রাপ্ত ভোটের চেয়ে ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।মাহফুজ মিয়ার প্রাপ্ত ভোট ৪৬৪ ভোট এবং এমরান আহমদ হিরার প্রাপ্ত ভোট ৪৫৫। সাধারণ সম্পাদক পদে মাহফুজ মিয়ার হেট্রিক বিজয় এটি।কোম্পানীগঞ্জ আঞ্চলিক শাখাটি প্রতিষ্ঠার পর থেকে মাহফুজের বড় ভাই মাসুক মিয়া দুই মেয়াদে সম্পাদক পদে আসীন ছিলেন। সাধারণ শ্রমিকদের দায়িত্বভার পেয়ে আঞ্চলিক শাখার ৫ম নির্বাচনেও জয়ী হলেন শ্রমিক নেতা পরিবারের এই সদস্য। এছারাও সহ সভাপতি পদে আম প্রতিকে কবির হোসেন,সহ সম্পাদক পদে বিল্লাল আহমদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক পদে সেলিম আহমদ,কোষাধ্যক্ষ পদে আমির আলী এবং সদস্য যথাক্রমে আশিক মিয়া,শাহ আলম,আলমগীর মিয়া নির্বাচিত হয়েছেন। সকাল ৮ টা ৩০ মিনিটে নির্বাচনের ভোট কার্যক্রম শুরু হলেও ৪ মিনিট বাকি থাকতে বিকাল ৩ টা ৫৬ মিনিটের সময় ভোট কার্যক্রম শেষ হয়।তুমুল প্রতিদন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ১০৯৪ ভোটের মধ্যে ৯৭৩ ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক, পিক আপ,কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমীর উদ্দিন। এছাড়াও নির্বাচনকালীন সময়ে উপস্থিত ছিলেন জেলার সভাপতি শ্রী আবু সরকার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, টুকের বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মজনু মিয়া,টুকের বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি রমজান আলী,তেলিখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নজির মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী কিবরিয়া,কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাসুক মিয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া প্রমুখ। (সি/স-৩০ অক্টোবর-তা/ই) SHARES রাজনীতি বিষয়: