উত্তর সিলেটের সালিশান ব্যক্তিত্ব লাল মিয়ার দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক 

Desk Desk

News

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রবীণ শালিসি ব্যক্তিত্ব জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য ও ড. সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের উপদেষ্টা লাল মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আসর বাদ উপজেলার শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে জানাজা করা হয়।জানাজা শেষে ইসলামপুরস্থ পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে দাফন করা হয়।

জানাজার সময় উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে জেলা বিএনপির আহবায়ক কামরুল ইসলাম জায়গীরদার,জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম চৌধুরী।

উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হুমায়ুন কবির মুছব্বির, আবু বাক্কার সিদ্দিক,সাধারণ সম্পাদক হাজী আপ্তাব আলী কালা,যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী,সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন,সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এড.কামাল হোসাইন,ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু,সাবেক ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আওয়াল মিয়া,এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুর্শেদ আলম, সিলেট বারের এপিপি এড. শাহজাহান চৌধুরী,উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান সফর আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া,ইসলাম পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন,পূর্ব ইসলাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহমদ।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের একাংশের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম,সাধারণ সম্পাদক আবিদুর রহমান,একাংশের সাধারণ সম্পাদক সুহেল রানা,কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলকো সংবাদের প্রকাশক ও সম্পাদক তারিকুল ইসলাম। কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী সিকান্দার আলী,সাবেক বিএনপি নেতা আবু হানিফ খন্দকার,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও পাড়ুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের,উপজেলা বিএনপির আহবায়ক হাজী আব্দুল মন্নাফ,আহবায়ক কমিটির সদস্য কাইয়ুম মাষ্টার,ফখরুল ইসলাম,শওকত আলী বাবুল,আলী আকবর, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের,মাহিন্দ্র ট্রাক্টর কোম্পানীর জোনাল ম্যানেজার আসাদ মিয়া,যুবলীগ নেতা হোসাইন আলী।

সালিশান ব্যক্তিত্ব লাল মিয়ার মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা শোক প্রকাশ করেন।

শোক প্রকাশ করে,টুকের বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর নুর ও সাধারণ সম্পাদক মজনু মিয়া।

শোক প্রকাশ করেন জেলা বিএনপির আহবায়ক কামরুল ইসলাম জায়গীরদার,সাবেক সভাপতি আবুল কাহের শামীম,উপজেলা বিএনপির আহবায়ক হাজী আব্দুল মন্নাফ,সাবেক সভাপতি হাজী সিকান্দার আলী,সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।

শোক প্রকাশ করেন টুকের গাঁও আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজন,সাধারণ জাকির হোসাইন,সিনিয়র কার্যকরী সদস্য ওবায়দুল ইসলাম।

কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ নেতা আপন তাহছান প্রমুখ।

এছারাও জেলা ও উপজেলার ছাত্র, যুবক ও বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

(সি/স-১০ নভেম্বর-তা/ই)