কুলাউড়ায় স্বামীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা

Desk Desk

News

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

মারজান আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:-মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে স্বামীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে কাজলি রানী দাস (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

(১০ নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় ওই গৃহবধূ নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর এলাকার অসিত কুমারের স্ত্রী।
বিশেষ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অসিত কুমারের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। ঝগড়ার পর সন্ধ্যায় বাড়ির লোকজনের অজান্তে কাজলি রানী দাস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গৃহবূকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

(সি/স-১০ নভেম্বর-তা/ই)