চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন Desk Desk News প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০ এ.এস.এ সোহাগ,চাঁপাইনবাবগঞ্জ:-বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডের শহীদ মনিমুল হক সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১১ নভেম্বর বুধবার সকাল ৮টার সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়। সকাল ১০টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা যুবলীগের সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী আলহাজ্ব সামিউল হক লিটন নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদ্দৌলা, সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, পৌর যুবলীগের সভাপতি রাকিবুল হাসান বিরু ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগ সবসময় প্রস্তুত আছে বলে জানিয়েছেন সামিউল হক লিটন। সবশেষে মোনাজাত ও কেক কাটার মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। (সি/স-১১ নভেম্বর-তা/ই) SHARES জাতীয় বিষয়: